পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রশাসন বিভাগ সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৩ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে পপুলার ফার্মা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
| প্রতিষ্ঠানের নাম | পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি |
| চাকরির ক্যাটাগরি | বেসরকারি চাকরি |
| চাকরির ধরন | ফুলটাইম |
| প্রকাশের তারিখ | ১৩ মে ২০২৫ |
| পদের সংখ্যা | নির্ধারিত নয় |
| চাকরির খবর | জাগো জবস নিউজ |
| আবেদন করার মাধ্যম | অনলাইন |
| আবেদন শুরুর তারিখ | ১৩ মে ২০২৫ |
| আবেদনের শেষ তারিখ | ২৪ মে ২০২৫ |
| অফিশিয়াল ওয়েবসাইট | Popular Pharmaceuticals PLC |
| আবেদন করার লিংক | অফিশিয়াল নোটিশের নিচে |
প্রতিষ্ঠানের নাম: পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ
বিভাগ: প্রশাসন
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্য্যান্য যোগ্যতা: ইংরেজি এবং বাংলায় মৌখিক ও লিখিত যোগাযোগ দক্ষতা। ফার্মাসিউটিক্যালস প্রক্রিয়া সম্পর্কিত মৌলিক জ্ঞান।
অভিজ্ঞতা: ০৫-০৮ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: আকর্ষণীয় বেতনের পাশাপাশি থাকছে প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, ৩টি উৎসব বোনাস, লাভ বোনাস, লিভ ফেয়ার, মোবাইল অ্যালাউন্স, গ্রুপ ইন্স্যুরেন্স, ভর্তুকিযুক্ত খাবার, পিক অ্যান্ড ড্রপ ও সাপ্তাহিক ২ দিন ছুটিসহ আরও নানা সুবিধা।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা Popular Pharmaceuticals PLC মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৪ মে ২০২৫